শিরোনাম
◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল ◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ক্যারিবীয় দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েস্ট ইন্ডিজের এই দুই ক্রিকেটার হলেন জন ক্যাম্পবেল ও পিট স্যালমন। এর মধ্যে ক্যাম্পবেল জাতীয় দলে খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলেন স্যালমন।

[৩] ক্যাম্পবেল মূলত ব্যাটসম্যান। টপ অর্ডার এই ব্যাটসম্যান দলের প্রয়োজনে তুলে নেন বোলিংয়ের দায়িত্বও। কিন্তু এখন আর বোলারের ভূমিকায় অবতীর্ণের সুযোগ নেই। অবৈধ বা ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। ফলে অ্যাকশন শুধরানোর আগ পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে বল করতে পারবেন না ক্যাম্পবেল।

[৪] ক্যাম্পবেলের মতো ঘরোয়া ক্রিকেটে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছে স্যালমনের বোলিংও। ফলে তিনিও অভিযুক্ত হয়েছেন ত্রুটিপূর্ণ বোলিংয়ের দায়ে। অ্যাকশন শুধরানোর আগ পর্যন্ত বল হাতে নামার সুযোগ নেই তারও।

[৫] স্করপিয়ন্স ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মধ্যকার ম্যাচে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের ব্যাপারে সন্দেহের তীরে বিদ্ধ হয়েছিলেন ক্যাম্পবেল। স্যালমনকে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় স্করপিয়ন্স ও গায়ানা জাগুয়ার্সের ম্যাচে তার বোলিং বোলিং আম্পায়ারদের কাছে ত্রুটিপূর্ণ মনে হলে।

[৬] অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে দুই বোলারই লাফবোরো বিশ্ববিদ্যালয়ের বোলিং অ্যাকশন পরীক্ষাগারে অ্যাকশন নির্ণায়কের পরীক্ষা দেন। সেখানে দুজনের বোলিংই ত্রুটিপূর্ণ বলে ধরা পড়ে, দুজনের কনুই-ই বেঁকে যায় অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই তাদের বোলিং অ্যাকশনকে নিষিদ্ধ করা হয়। অ্যাকশন শুধরানোর আগ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে বল করতে পারবেন না তারা। শুধরানোর পরও নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদের বোলিং অ্যাকশনকে শুদ্ধ প্রমাণ করতে হবে।

  • সর্বশেষ