শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের উপস্বাস্থ্য মন্ত্রী ইরাজ হারিরচি করোনাভাইরাস সংক্রমিত, মৃতের সংখ্যা বেড়ে ১৪

সিরাজুল ইসলাম: [২] পার্লামেন্ট সদস্য মাহমুদ সেদেঘি এ ভাইরাস সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
সরকার ৯৫ জন সংক্রমিত হওয়ার খবর দিয়েছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। রয়টার্স, বিবিসি

[৩] দেশটিতে হঠাৎ করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

[৪] হারিচি সোমবার সংবাদ সম্মেলনে এসে বারবার কপাল মোছেন। টুইটে ওষুধ সেবন ও কোয়ারান্টাইনে থাকার কথা স্বীকার করেন। বলেন, এই পৃথিবীতে বেঁচে থাকব, সেই আশা আর বেশি করছি না।

[৫] ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে সঙ্গীত অনুষ্ঠান ও ফুটবল ম্যাচ বাতিল করেছে ইরান। অনেক প্রদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। ইরান থেকে যাওয়ার পর কানাডা, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে কয়েকজনের করোনাভাইরাস ধরা পড়ায় বেশ কয়েকটি দেশ তাদের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। কয়েকটি দেশ সীমান্তও বন্ধ করে দিয়েছে। ওমানের খাসাব বন্দরে ইরান থেকে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়েছে।

[৬] করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় কওম শহর ও মাশহাদে। সেখানে শিয়া ধর্মীয় স্থাপনাগুলো এখনও চালু রয়েছে।

[৭] দেশটিতে মাস্ক ফুরিয়ে গেছে, করোনাভাইরাস পরীক্ষার পর্যাপ্ত কীটও নেই। বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও সংক্রমিত হয়েছেন। কিছু দিন পর চিকিৎসক ও নার্স সঙ্কট দেখা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়