শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে এশিয়া একাদশের হয়ে বিরাট কোহলি খেলবেন একটি ম্যাচ

এল আর বাদল : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ থেকে ২৩ মার্চের মধ্যে মিরপুর স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে। দল গঠনের কাজও প্রায় শেষ করে এনেছে তারা। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, বিশ্ব একাদশের জন্য ক্রিস গেইল, এবং লুঙ্গি এনগিদিদ ও ফাফ ডু প্লেসির মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা চলছে।

[৩] এশিয়া একাদশে বাংলাদেশ থেকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস থাকবেন দলে। বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ থেকে যদি এক ম্যাচে বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি, তাহলে পরের ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাবো। তামিম ও মুশফিকের খেলা নিশ্চিত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় ম্যাচে খেলানোর সুযোগ থাকবে। আরেকজন খেলোয়াড়ের থাকা নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। তিনি লিটন কুমার দাস।

[৪] পাপন বলেন, এশিয়া একাদশের দুটি ম্যাচের একটিতে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চারজন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে বিসিবির কাছে। তাদের মধ্যে আছেন, ঋশব পন্ত, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং শিখর ধাওয়ান। কোহলি ছাড়াও একটি ম্যাচে অংশ নেবেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। এ ছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিব উর রহমান খেলবেন এই ম্যাচে। শ্রীলঙ্কা থেকে খেলবেন লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়