শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেপ্তার, বললেন ওবায়দুল কাদের

আবুল বাশার নূরু: [২] মঙ্গলবার বিকেলে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন পাপিয়াকে গ্রেপ্তার করে শাস্তি দিতে। দলীয় কর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে কেউ পার পাবে, এটা ভাবার কোনো কারণ নেই।

[৪] তিনি বলেন, বিএনপিও তো ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি নেতা-কর্মীদের শাস্তি দিয়েছে, এ নজির নেই। এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে। অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়-শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন।

[৫] কাদের বলেন, বিএনপি সন্ত্রাস দুর্নীতির জন্য কাউকে শাস্তি দেয়নি। কঠোর শাস্তি আমরাই দিই। আর অভিযোগ আনা বিএনপির স্বভাব, এটাই তাদের রাজনীতি।

[৬] তিনি বলেন, যুব মহিলা লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ মার্চে, মেয়াদ শেষ হলে সম্মেলন হবে। সম্মেলনের কাজ চলমান। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনেরও সম্মেলন হচ্ছে। এটা চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়