শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস আতঙ্কে ১৭ হাজার বাংলাদেশি অবরুদ্ধ, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭, সংক্রমিত ১১০০

সিরাজুল ইসলাম : [২] দেগু শহরে আছেন চার হাজার বাংলাদেশি। বাংলাদেশি জিয়াউর রহমান বলেন, দেশিদের সঙ্গে ফেসবুক বা অন্য উপায়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের কথাবার্তায় বুঝতে পারছি- তারা ভীষণভাবে আতঙ্কিত। তার এলাকায় প্রায় পাঁচ হাজার লোক বাস করে। কাউকে রাস্তায় বের হতে দেয়া হচ্ছে না।

[৩] তিনি বলেন, দুইদিন আগে তিনি শপিং মলে গিয়েছিলেন বাজার করতে। খাদ্যদ্রব্য তেমন একটা নেই। ফলমূলের অভাব দেখা যাচ্ছে। মানুষজন আগেই সব কিনে ফেলেছে। তিনি হ্যান্ডওয়াশ পাননি।

[৪] দেগু থেকে ১০০ কিলোমিটার দূরে বুসান শহরে থাকেন এ জামান শাওন। তিনি বলেন, বুসান শহরে ৬/৭ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। রাস্তায় লোকজন কমে গেছে। আতংক দেখা দিয়েছে। ১০ মিনিট পর পর মোবাইলে টেক্সট মেসেজ করে লোকজনকে নানা স্বাস্থ্য নির্দেশিকা জানাচ্ছে কর্তৃপক্ষ।

[৫] দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনে সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন এসএম বখতিয়ার-উল ইসলাম। তিনি বলেন, যেসব বাংলাদেশি পরিবার নিয়ে আছেন তারা বেশি চিন্তিত।

[৬] বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাফেরা করার জন্য বলেছেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

[৭] হেল্প লাইন নম্বর ১৩৩৯-এ কল করে সব বিষয়ে জানাতে বলেছে স্বাস্থ্য বিভাগ। সূত্র: বিবিসি, বণিক বার্তা

  • সর্বশেষ