শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপিয়ার পাপ নিয়ে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট

ডেস্ক রিপোর্ট [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি নারীবাদীদের ধুয়ে দিয়েছেন।

পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল:

‘ওহে নারীবাদী

একজন নারী সাংবাদিকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে ব্যারিষ্টার মইনুল হোসেনের বিচার চাওয়ার জন্য সোচ্চার হয়েছিলেন নারীবাদী, নারী নেত্রী, সুশীল সমাজ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ডাকসাইটে মন্ত্রীরা।

আওয়ামী যুবলীগের বীভৎস ও পাশবিক এই নেত্রীর ছবি দেখুন।এই খবিশ মহিলা পিটিয়ে অল্প বয়েসী নারীদের বাধ্য করতো দেশের রথী-মহারথীদের বিকৃত যৌনাচারের শিকার হতে।

এ অভিযোগের বিচার চাইবেন না? এ মহিলা শুধু না, সেসব প্রতিটি রথী-মহারথীদের বিচারে সোচ্চার হবেন না আপনারা এবার?
নাকি আপনাদের চোখে শুধু সেই নারী সাংবাদিকই নারী, হোটেল ওয়েষ্টিনে বলী হওয়া মেয়েগুলো কিছু না?’

সূত্র : নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়