শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চিকিৎসা নিতে এসে গাড়ী চাপায় এক বৃদ্ধ নিহত

মাহফুজ নান্টু,  কুমিল্লা প্রতিনিধি: [২]  ডাক্তার দেখাতে এসে হাসপাতালের সামনে বাস চাপায় নিহত হয়েছেন শহীদুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ। নিহত শহিদুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া থানাধীন উজানী মজুমদার পাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিল্লা ইস্টান মেডিক্যাল কলেজের সামনে এ ঘটান ঘটে।

[৩]  নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে আসে শহীদুল্লাহ। মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিনের চেম্বারে এসে না পেয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ইস্টান মেডিক্যাল কলেজে আসে শাহীদুল্লাহ। সেখানে ডা. শাহবুদ্দিনের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল থেকে বাহির হয় শহিদুল্লাহ।

[৪] বাড়ী ফেরার জন্য রাস্তা পারাপার করতে গেলে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদুল্লাহ’র মৃত্যু হয়। স্থানীয় লোকজন বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়।

[৫] ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই টিপু রায় জানান, খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে থানায় নিয়ে যায়। চালক ও হেলপার পলাতক রয়েছে।  সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়