শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদ তৈরির জন্য অযোধ্যার কাছে ৫ একর জমি নেবার সিদ্ধান্ত নিলো ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড

আসিফুজ্জামান পৃথিল : [২] দেশটির সুপ্রিম কোর্ট অযোধ্যার সাবেক বাবরি মসজিদের জমি রাম মন্দিরকে প্রদানের রায় দেবার পরে মসজিদ নির্মাণের জন্য এই জমি বরাদ্দ করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] সোমবার উত্তর প্রদেশের লক্ষৌতে অনুষ্ঠিত এক বৈঠকে বোর্ড একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রাস্টই মসজিদ তৈরিতে প্রধান ভূমিকা পালন করবে।

[৪] অযোধ্যা থেকে ৩০ কিলোমিটার দূরে লকেঔ-গোরখপুর হাইওয়ের পাশে ধামিনিপুর নামক স্থানে তৈরি হবে মসজিদটি। মসজিদের সঙ্গে থাকবে একটি ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, একটি হাসপাতাল এবং একটি লাইব্রেরি।

[৫] অযোধ্যা মামলার অন্যতম প্রধান বাদী সুন্ন ওয়াকফ বোর্ড বিভিন্ন শ্রেণিপেশার ৮জন সদস্য নিয়ে গঠিত। বোর্ডের চেয়ারম্যান জুফার ফারুকি সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় প্রয়োজন বিবেচনা করেই মসজিদটির আকার নির্ধারণ করা হবে।

[৬] জেলা প্রশাসনের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাদের সক্ষমতার ভেতর বরাদ্দ করার জন্য এটিই ছিলো সেরা জমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়