শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী মহানগরীতে জালিয়াতির মাধ্যমে বিয়ে পড়ানোর অভিযোগ নিকাহ্ রেজিষ্ট্রারের বিরুদ্ধে

ইফতেখার আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ টি ওয়ার্ডে জালিয়াতির মাধ্যমে কাজী সেজে ২২ বছর বিবাহ পড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে নুরুল আলমের বিরুদ্ধে।

তিনি রাজশাহীর বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার নিজের নামেসহ আরো ৬ জনের নাম ব্যবহার করে এ জালিয়াতি করছেন বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়নের কাজী ইনসান আলী।

কাজী মো. ইনসান আলী রাজশাহী জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, রাসিক মেয়র,ও মহানগর গয়েন্দা শাখা (ডিবি) এর উপ-পুলিশ কমিশনারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানাগেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ টি ওয়ার্ডে ভুয়া ঠিকানায় বিভিন্ন ব্যক্তির নামে নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স দেখিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে আসছেন নুরুল আলম।

নিয়ম বহির্ভূতভাবে রাজশাহী বোয়ালিয়া থানাধীন শালবাগান এলাকায় কাজী অফিসের সাইনবোর্ড বসিয়ে রাসিকের ১৩,১৫,১৬,১৭,১৮,১৯ ও ২৬ নং ওয়ার্ডে বিবাহ ও তালাকের নামে অব্যাহতভাবে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন যাহা আইনপরিপন্থি। এছাড়া অত্র ওয়ার্ড গুলোতে সহকারি কাজী নিয়োগ দিয়ে কমিশন বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে কাজী নুরুল আলমের বিরুদ্ধে।

এ ঘটনায় কাজী ইনসাল আলী নগরীর কর্ণহার থানায় নুরুল আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়