শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে কটাক্ষ্য করে কংগ্রেসের বিজ্ঞাপন

আসিফুজ্জামান পৃথিল : ‘২৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় আহমেদাবাদে বাম্পার চাকরির সুযোগ। কাজ শুধু ট্রাম্প বিমানবন্দর থেকে বের হলে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়া। পারিশ্রমিক, সুদিনের প্রতিশ্রুতি।’ আনন্দবাজার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকেঘিরে এমনই একটি নকল বিজ্ঞাপন বানিয়ে টুইট করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

কংগ্রেস নেতারা বলছেন, সম্প্রতি ট্রাম্পই বলেছিলেন, তার আহমেদাবাদ সফরে ৫০ থেকে ৭০ লক্ষ লোকের সমাবেশ হবে। কিন্তু যে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান, তার দর্শক আসন মাত্র ১ লক্ষ। কাজেই বাকি ৬৯ লক্ষ রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়ার ‘চাকরি’ পাবেন।

রাহুল গান্ধী বেকারত্বের বিষয়টিকে প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখার জন্য যুব নেতৃত্বকে সক্রিয় করেছেন। গত মাসে যুব কংগ্রেস একটি টোল-ফ্রি নম্বর চালু করে দেশের সব বেকারকে ‘মিস্ড কল’ দেওয়ার আহ্বান জানিয়েছে। এই টুইট সেই প্রচারেরই অঙ্গ।

রোববার কংগ্রেস ঘোষণা করেছে, শুধু ‘মিস্ড কল’ নয়, কী কারণে তারা রোজগার পাচ্ছেন না, সেটিও জানতে চাওয়া হবে বেকার যুবকদের থেকে। ‘ইয়ং ইন্ডিয়া কে বোল’ নামে কর্মসূচির মাধ্যমে যুবকদের মধ্যে বক্তৃতার একটি প্রতিযোগিতা করা হচ্ছে। আগামী মাসে দিল্লিতে যুবকদের একটি সমাবেশের পরিকল্পনাও করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়