শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএলের ফাইনালে ফরহাদের সেঞ্চুরি, স্বস্তিতে নেই ইমরুল-আশরাফুলরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা তৃতীয় শিরোপা জয়ের পথে দারুণভাবেই খেলছে দক্ষিণাঞ্চল। ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ফরহাদ রেজার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৬ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। জবাবে তিন উইকেটে ১১০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল এখনও পিছিয়ে আছে ৩৭৬ রানে।

বড় রানের জবাবে খেলতে নেমে পূর্বাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ এবং মোহাম্মদ আশরাফুল ঠাণ্ডা মাথায় ইনিংসের ভিত গড়ে তোলার চেষ্টায় থাকেন। ৬৩ রানের জুটি গড়েন তারা। এরপর আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফিরে যান আশরাফুল। ফেরার আগে করেন ২৮ রান। দক্ষিণাঞ্চলের অধিনায়কের বলে ফিরে যান পিনাকও। যাওয়ার আগে করেন ৩৮ রান।

এরপর মাহমুদুল হাসানের সঙ্গে জুটি গড়তে আসেন পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল কায়েস। এদিন ব্যর্থ হন কায়েস। ২২ রানে শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ম্যাচের তৃতীয় দিনের শুরু করবেন মাহমুদুল (২১*) ও আফিফ হোসেন (০*)।

এর আগে দক্ষিণাঞ্চলের ইনিংসে ৭৯ রান করা শামসুর রহমান শুভকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন সাকলাইন সজীব। ম্যাচের দ্বিতীয় দিনের সকালে উইকেটের দেখা পান আশরাফুলও। রাজ্জাককে বোল্ড করে বিদায় করেছেন তিনি।

শুভ, রাজ্জাকরা বিদায় নিলেও উইকেটে টিকে থাকেন ফরহাদ। দেখেশুনে খেলতে খেলতে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ১৭৪ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় এই সেঞ্চুরি তুলে নেন ফরহাদ। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৩ রানে। তাঁকে সঙ্গ দেয়া শফিউল করেন ৩০ রান।

  • সর্বশেষ