শিরোনাম
◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব ◈ বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন, তবে মিলছে না মুক্তি ◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মায়ের সামনে ছেলে খুন আটক-১

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে মাদক সেবীদের ছুরিকাঘাতে জনি (২৬) এক যুবক খুন হয়েছে। আজ রবিবার ভোর ৫টায় কোতয়ালী থানার চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি চাঁনপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

খুন হওয়া জনির মা জেসি বেগম জানান, আজ ভোর পাঁচটায় প্রতিবেশী রফিক মিয়ার ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিবসহ সোহেল নামের এক যুবক ঘর থেকে আমার ছেলে জনিকে ডেকে নিয়ে যায়। আমি পেছনে পেছনে গিয়ে দেখি বাড়ির পাশে রাস্তার উপর ওই তিন ছেলে সাগর,রাজিব, সোহেল কথা কাটাকাটির জের ধরে জনির বুকে একটি ছুরি দিয়ে আঘাত করে। এতে জনি মাটিতে লুটিয়ে পরে।

আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকি। পরে আহত জনিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা ঢাকায় নিয়ে যেতে বলে। পরে ঢাকার নেয়ার পরে জনির মারা যায়। হাউমাউ করে কেঁদে উঠেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় জনির মা জেসি বেগম।

এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা জানান, মৃত বাচ্চু মিয়ার ছেলে জনি মাদক ব্যবসায়ীদের মাদক সেবন ও মাদক ব্যবসায়ে বাধা দেয়া এমন খুনের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা খুনের সাথে জড়িতদের বাড়িঘর ভাংচুর করে।

সরেজমিনে ঘটনাস্থলে ঘুরে দেখা যায়, ঘটনাস্থলে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। খুন হওয়া জনির বুকে বিধে রয়েছে ঘাতকদের আঘাত করা ছোরা। খুন হওয়া জনির স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে চাঁনপুর এলাকা।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, ঘটনা জেনে ওইখানে পুলিশ পাঠাই। পরে খুনের সাথে সরাসরি জড়িত রাজিব নামে এক যুবককে আটক করেছি। এছাড়াও সন্দেহভাজন আরো দু’জন আটক রয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়