শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজির অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী আটক

যুগান্তর : চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শাহবাগের হাইকোর্ট এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে তাদের আটক করা হয়। দু’জনেই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র। তারা হল শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

এরা হল- শিক্ষা ও গবেষণা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-আমিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শান্ত।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, শনিবার ভোরে অভিযুক্ত দুই শিক্ষার্থী হাইকোর্ট এলাকায় চাকা নষ্ট হওয়ার কারণে অবস্থান করা একটি বালির ট্রাকের কাছে চাঁদা দাবি করে। নগদ টাকা না পাওয়ায় ট্রাক সংশ্লিষ্টদের মারধর ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হস্তান্তরে বাধ্য করে। পরবর্তী সময়ে আরও বেশি টাকা দাবি করায় ট্রাকের একজন ঘটনাস্থল থেকে একটু দূরে দায়িত্বরত এক পুলিশকে ঘটনাটি অবহিত করে। এরপর পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় আল-আমিন ও শান্তকে আটক করে শাহবাগ থানায় নিয়ে আসে। এ ঘটনায় ট্রাক কর্তৃপক্ষের সোহেল রানা শাহবাগ থানায় মামলা ওই দুই শিক্ষার্থীকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, থানা থেকে ঘটনা অবহিত হয়েছি। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতিপূর্বে ছিনতাই-চাঁদাবাজির কারণে বেশ কয়েক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়