শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি জেলায় বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় তৈরি করা হবে বললেন, সমাজকল্যাণ মন্ত্রী

সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি : এ বছরে প্রতি জেলায় একটি করে এবং পরবর্তীতে প্রতি উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ।

শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড়ে গোলাপ খাঁ ট্রাস্টের প্রতিষ্ঠান গোলাপ খাঁ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যত্রতত্র বিদ্যালয় করা হলেও নীতিমালার বাইরে কোন বিদ্যালয় সরকারি সুবিধা পাবেনা। এসব প্রতিষ্ঠানের কোন ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

পরে তিনি স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় ট্রাস্টের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম- ১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, গোলাপ খা শিশু সদনের পরিচালক বিলকিছ আরা বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান প্রমূখ। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়