শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরফের আগ্নেয়গিরি

আমাদের সময় : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলে সাধারণত তার থেকে লাভা ও ছাই নির্গত হয়। তবে যুক্তরাষ্ট্রের মিসিগানের ওভাল সমুদ্রসৈকতে দেখা মিলেছে ভিন্ন এক আগ্নেয়গিরির। মিসিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্রান্ড র‌্যাপিড নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সম্প্রতি শেয়ার করেছে বেশ কয়েকটি ছবি ও ভিডিও।

সেখানে দেখা যাচ্ছে, বরফের মধ্য জেগে উঠছে ‘আগ্নেয়গিরি’! তবে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে না, বরং মাটি ফুঁড়ে উঠছে বরফ।

তবে এ বরফের আগ্নেয়গিরি এক ধরনের প্রাকৃতিক ঘটনা। এক মার্কিন আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, বরফের চাদরের নিচে ঠাণ্ডা পানি ঢুকলে চাপের সৃষ্টি হয়। এ চাপের জেরে বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা পানি, যা মুহূর্তে জমে যায় বরফ হয়ে যায়। তবে এ বরফের আগ্নেয়গিরির কাছে যাওয়া বিপজ্জনক বলেও জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

  • সর্বশেষ