শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোন-কন্যাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

আবুল বাশার নরু : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোলা সেলফিতে ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি এই সেলফিটি তোলেন।

রাতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরতে দেখা যায়। প্রধানমন্ত্রীর তোলা সেলফি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা।

তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রযুক্তিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'
প্রযুক্তিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ পেলেই নাতি-নাতনীদের নিয়ে মোবাইল ফোনে গেমস খেলেন। আবার কখনো কখনো গ্রাম বাংলার অপরূপ দৃশ্য নিজের ফোনে ধারণ করেন তিনি।

গত ২৪ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে পদ্মাসেতুর উপর নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর দৃশ্য নিজের ক্যামেরায় ধারণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে ডিজিটালে রূপ নিয়েছে। প্রযুক্তিকে এগিয়ে নিতে তিনি দেশবাসীকে উৎসাহ দেন। যে কারণে সময় সুযোগ পেলেই নিজেও সেলফি তুলতে ছাড়েন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়