শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক ফেরায় আশা দেখে চ্যালেঞ্জ নিলেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান সফরে না যাওয়ায় রাওয়ালপিন্ডি টেস্টে খেলেননি মুশফিকুর রহিম। সেই মুশফিক আবারো টেস্ট দলে ফিরছেন জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের মাধ্যমে। মুশফিক ফিরলে দলের শক্তিমত্তা স্বভাবতই বেড়ে যাবে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান স্কোয়াডে ফেরায় স্বস্তিতে অধিনায়ক মুমিনুল হক।

মুমিনুলের দাবি, মুশফিকের মত সিনিয়ররা দলে না থাকা অধিনায়কের জন্য ‘দুশ্চিন্তা’র। মুশফিকের মত অভিজ্ঞ ক্রিকেটার দলে ফেরায় অধিনায়কের আত্মবিশ্বাসও বেড়েছে।

মুমিনুল বলেন, ‘একটি দলে সিনিয়র খেলোয়াড় না থাকলে একটু দুশ্চিন্তা থাকেই। ঐ হিসেবে চিন্তা করলে মুশফিক ভাই’র ফেরা অধিনায়ক হিসেবে আমার কাছে স্বস্তিদায়ক। মুশফিক ভাই ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে।’

মুশফিকের ফেরার ম্যাচে মুমিনুল কথা দিয়েছেন, বাজে সময়ের ফাঁড়া কাটিয়ে ওঠে ঢাকা টেস্টে ব্যক্তিগত বড় ইনিংসে ভর করে বড় দলীয় ইনিংসও গড়বে বাংলাদেশ।

মুমিনুল বলেন, ‘ইনিংসে একটা সেঞ্চুরি না থাকলে রান কমের দিকেই থাকে। মানুষের খারাপ সময় আসে। আমরাও খারাপ সময় পার করছি। কাটিয়ে উঠতে কাজ করছি। কথাই দিলাম- আমাদের ইনিংস বড় হবে। আমার কথা বলিনি। পুরো দলের সবার কথাই বলেছি। সংবাদ সম্মেলনে আমি আমার কথা বলি না, পুরো দলের কথাই বলি। ১০০, ২০০ বা ৩০০ এর মত ইনিংস হবে কথা দিলাম।’

টেস্ট দলে ৭ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে বাংলাদেশ, যা অনেকটা রীতিতেই পরিণত হয়েছে যেন। বিষয়টি একটু ঝুঁকিপূর্ণ কি না, এমন প্রসঙ্গে মুমিনুল চাইলেন ‘সময়’।

‘দলের কম্বিনেশনের কারণে মাঝে মাঝে এরকম করতে হয়। দলে ভারসাম্য এলে এসব ঠিক হয়ে যাবে। পরিবর্তনের জন্য সময় লাগবে। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারতের মত নয়।’– বলেন তিনি। সূত্র : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়