শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে প্রস্তাব পাস করলো পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ

ইয়াসিন আরাফাত : ১০৪ আসনের সিনেটে প্রস্তাব উত্থাপন করেন পাকিস্তান জামায়াতে ইসলামির সিনেটর মুশতাক আহমদ খান। প্রস্তাবে বলা হয়েছে- কথিত এই শান্তি পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে অপমানজনকভাবে আত্মসমর্পণের ব্যবস্থা করা হয়েছে।

প্রস্তাবে ফিলিস্তিনি ইস্যুর একটি ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিন সঙ্কটের সমাধান করতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতে।

প্রস্তাবে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমস্ত ফিলিস্তিনি নাগরিক নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরতে পারেন। এছাড়া, ইসরাইল ফিলিস্তিনের যে সমস্ত ভূমি দখল করে রেখেছে এবং সেখানে যে সমস্ত অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছে তা আন্তর্জাতিক আইনের লংঘন এবং ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বলে উল্লেখ করা হয়েছে।

পাক সিনেটে পাস হওয়া প্রস্তাবে আরো বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি সম্মেলন ডাকার জন্য পাকিস্তান সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে ফিলিস্তিনিদের বৈধ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সর্বসম্মত কৌশল গ্রহণ করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়