শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভেকুর আঘাতে একজন নিহত, আহত -৫

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় অশোতকতলা রেলগেইটে ভ্রাম্যমাণ তরকারী বাজারে ভেকুর আঘাতে সাহিদা বেগম(৫৫) নামে একজন নারী নিহত হয়। নিহত সাহিদা বেগম ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

এছাড়াও এই ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়। সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ভেকু চালক ও ভেকুটিকে পুলিশ কোতয়ালী থানায় নিয়ে যায়।

দুর্ঘটনায় আহত অশোকতলা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আবদুল বাকি জানান, সকাল পৌনে দশটার অশোকতলা রেলগেইটের পশ্চিমপার্শ্বে নির্মাণাধীন রেললাইনের পাশে ভ্রাম্যমাণ তরকারীর দোকানে দাড়িয়ে রয়েছি। এ সময দক্ষিণপাশ থেকে একটি ভেকু দ্রুত গতিতে এসে তরকারি দোকানের উপর তুলে দেয়। এ সময় তরকারি দোকানী নাসির গুরতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও এই দুর্ঘটনায় আরো আহত হয় তরকারি দোকানী নাছিরের স্ত্রী,আবদুর রহিম ও অজ্ঞাত আরো একজন ।

এদিকে এ ঘটনায় নির্মাণাধীন রেলওয়ের ম্যাক্স কোম্পানীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান,সকাল পৌনে দশটায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি রেলওয়ের নির্মাণাধীন একটি ভেকুর আঘাতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ভেকু চালক ও ভেকুটিকে আটক করে। পরে কোতয়ালী থানার পুলিশ এসে ভেকু চালক ও ভেকুটিকে নিয়ে থানায় যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়