শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাবের অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৪ জন আটক

সুজন কৈরী : রাজধানী ও দক্ষিণ কেরাণীগঞ্জে সোমবার পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করছে র‌্যাব-১০। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

মঙ্গলবার ব্যাটালিয়নটি বলছে, সিপিএসসির কোম্পানি কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বি এবং এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল সোমবার রাতে রাজধানীর বংশালের আবুল হাসনাত রোডে অভিযান চালায়। এ সময় ২৯০ পিস ইয়াবা, ২ টি মোবাইল ও নগদ ১ হাজার টাকাসহ জুয়েল (২৮) ও ফারুক হোসেন (৩০) নামের দুইজনকে আটক করা হয়।

একইদিন বিকেলে সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল লালবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও নগদ ৩ হাজার ১০০ টাকাসহ জুনু আক্তার (২২) নামের একজন নারীকে আটক করা হয়।

এর আগে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭ পুরিয়া হেরোইন, ২টি মোবাইল ও নগদ ১১ হাজার ৫৯০ টাকাসহ মুকুল (৩৭) নামের এক জনকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়