শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারবো না, বললেন পরিকল্পনা মন্ত্রী (ভিডিও)

অনলাইন রিপোর্ট: কচুরিপানা খাওয়া নিয়ে গবেষণার কথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় ড. এম এ রহীম এবং ড. শামসুল আলমমেরর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।

কচুরিপানা নিয়ে আরও কিছু করার যায় কি-না জানতে চেয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’

এ সময় বিষয়টি নিয়ে গবেষণারও তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী।

বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে মন্তব্য করেন এম এ মান্নান। বলেন, ‘ওখান থেকে অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। পোস্ট হারভেস্ট লস্ট কীভাবে কমানো যায়, এ বিষয়ে গবেষণা করুন। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই ক্ষোভ প্রকাশ করেন, কেন বেশি গবেষণা হচ্ছে না। গবেষণার জন্য এ সরকার উন্মুখ হয়ে আছে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘দেশে আরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলতে বলেছেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বলেন, এত প্রতিষ্ঠান কেন? ১৬ কোটি মানুষের দেশ এটা। আনুপাতিক হিসাব করলে আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, যে লেভেলে পশ্চিমারা আছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আরও বেশি প্রতিষ্ঠান গড়তে হবে। মান নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীও করেন। তার ধারণা, চাপের মুখে মানোন্নয়ন হবে।’

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ