শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালাম দিয়ে ব্যাগ ছিনতাই, ৯৯৯ এ ফোন দেয়ার পরামর্শ পুলিশের

ইসমাঈল হুসাইন ইমু: রাজধানীতে অভিনব কায়দায় ফাঁদে ফেলছেন দুর্বৃত্তরা। ধাক্কা দিয়ে ফোন ফেলে দিয়ে আগে থেকেই ভাঙা ফোনের জরিমানা আদায় করা হচ্ছে। রাজধানীর লালবাগেই গত দুই মাসে ধাক্কা ও সালাম দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে অন্তত ৪টি। যদিও দুটি ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির লালবাগের এডিসি কামাল উদ্দিন বলছেন, গত দুমাসে এরকম একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। সালাম পার্টি, ধাক্কা দিয়ে বিপদে ফেলে বা হঠাৎ করে এসে ঘিরে ধরে। অথবা রিকশায় একা থাকলে সামনে-পিছে থেকে আরও ২-৩টি রিকশা এসে ঘরে ধরে।

আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ, রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হলে তাৎক্ষণিক আশেপাশের পুলিশ কিংবা পথচারিদের সাহায্য নেয়ার।
৯৯৯-এ ফোন দিয়েও রক্ষা পেতে পারেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়