শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ওই ছাত্রের বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ছাত্রের নাম ইমরান হোসেন (১৬)। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলা কান্দাইলের দক্ষিণ পাড়ার শাহ আলম দেওয়ানের ছেলে। আর আহত ওই ছাত্রের নাম নাম আল রাফি (১৬)। তার বাবা প্রবাসী কামাল মিয়া। দুজনেই গোলা কান্দাইলের মুজিবুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ইমরান হোসেনের চাচা মো. আল আমিন বলেন, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় তার ভাতিজা ইমরান হোসেন। এরপর তার বন্ধুদের মাধ্যমে খবর পান ইমরান ও তার এক বন্ধু দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন যে ইমরান ও রাফিসহ পাঁচজন বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়েছে। কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেন আসার সময় আল রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান। এ সময় ট্রেনের ধাক্কায় দুজনে আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। আর আহত রাফিকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত অপর এক ছাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ