শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার আকাশে অদ্ভুত দৃশ্য!

বাংলাদেশ প্রতিদিন : এটা কী, ক্যালিফোর্নিয়ার আকাশে কী দেখা মিলল ভিনগ্রহের যানের, না এ অন্য কিছু? সোশ্যাল মিডিয়ায় এই তর্ক শুরু হয়েছে একটি ছবিকে ঘিরে। ছবিতে দেখা যাচ্ছে, একটি গোলাকার উজ্জ্বল বস্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে আপলোড করা হয়েছে টুইটারে।

টুইটারে একাধিক হ্যান্ডলে এই ছবিটি আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশে একটি আগুন রঙের গোলাকৃতি কিছু একটা উড়ে যাচ্ছে। এটি বুধবার আমেরিকায় ক্যালিফর্নিয়ার উইড এলাকায় দেখা গেছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আসলে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে ‘লেন্টিকুলার ক্লাউড’ বা ‘লেনি’ বলা হয়। এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার ফলে এই লেনি তৈরি হয়।
যে যায়গায় এই ভিনগ্রহের যানের মতো মেঘটি এবার দেখা গেল সেটি মাউন্ট শাশ্টা আগ্নেয়গিরির কাছে। একটি ক্যালিফোর্নিয়ার পঞ্চম উচ্চতম পাহাড়। ক্যালিফোর্নিয়ায় এই এলাকায় লেনি প্রায়ই দেখা যায়।

কেউ কেউ আবার এদের ‘ইউএফও ক্লাউড’ নামেও ডাকেন। তবে সাধারণত সেগুলো সাদা রঙেরই দেখা গেছে। কিন্তু বুধবার যে মেঘটি দেখা গেল সেটি দেখলে মনে হবে আগুন ছড়াচ্ছে আকাশে। আগুনের মতোই ছড়িয়ে পড়েছে এই ছবিটি।

  • সর্বশেষ