শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জামিন রাজনৈতিক নয়, মানবিক দিক বিবেচনা করা আদালতের বিষয়, বললেন ওবায়দুল কাদের

তাপসী রাবেয়া : রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি দ্বিচারিতা করছে, তাদের কেউ কেউ বলছে খালেদা জিয়ার মুক্তি মানবিক কারনে হোক কেউ কেউ বলে আন্দোলন।প্যারোলে জামিনের জন্য আবেদনও এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও আসেনি।তবে খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি সঠিক পথে হাটছে না। খালেদা জিয়ার মুক্তির বিষয় প্রধামমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রীসভার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মন্ত্রীসভা একটা রদবদলের প্রক্রিয়া হয়। সরকারে কাজে গতি আানতেই সামান্য রদবদল হয়। এই মুহূর্তে আর বড় কোনো পরিবর্তন হবার সম্ভাবনা নেই।

এসময় তিনি লক্ষীপুরের সাংসদের মানবপাচারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুদকের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়