শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেটাফেকে হারিয়ে রিয়ালের সমান পয়েন্ট হলো বার্সার

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ক্যাম্প নু’য়ে গেটাফেকে ১-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন অঁতোয়ান গ্রিজমান ও সের্হিও রবের্তো। এই জয়ে রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানেই রইলো কাতালান দলটি।

৩৩তম মিনিটে মেসির জাদুকরী পাস পেয়ে বা পায়ের দারুণ চিপে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠান গ্রিজমান। লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি সপ্তম গোল।

ছয় মিনিট পর গোছালো দলীয় আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে চ্যাম্পিয়নরা। আলবার বদলি নামা ফিরপো বাম প্রান্ত থেকে আড়াআড়ি পাস দেন ডান প্রান্তে। কাছের পোস্ট দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রবের্তো।

দ্বিতীয়ার্ধেও নড়বড়ে ছিলো বার্সার রক্ষণ। তারই সুযোগে ৬৫তম মিনিটে আনহেল রদ্রিগেসের দর্শনীয় ভলিতে ব্যবধান কমায় সফরকারীরা। ৭২তম মিনিটে টের স্টেগেনের দুটি চমৎকার সেভে স্কোর লাইনে সমতা আসেনি।

দুই মিনিটের ব্যবধানে দুইবার সুযোগ হাতছাড়া করেন গ্রিজমান। ছোট ডি বক্সের সামনে থেকে উড়িয়ে মারার খানিক পর নেন লক্ষ্যভ্রষ্ট আড়াআড়ি শট।

২৪ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে ১২ জয় ও ছয় ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টানা পাঁচ ম্যাচ পর হারের স্বাদ পাওয়া গেটাফে।

এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট শীর্ষে রয়েছে রিয়াল। অ্যাথলেটিকো মাদ্রিদ ৪০ পয়েন্ট নিয়ে আছে চারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়