শিরোনাম
◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে সংলাপে আগ্রহ প্রকাশ করার পর কোনো সাড়া দিচ্ছে না রিয়াদ

রাশিদ রিয়াজ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,পশ্চিম এশিয়ার দেশগুলোর জানা উচিত আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল এ অঞ্চলকে নিরাপত্তা দিতে পারবে না। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে জার্মানি সফররত জারিফ শনিবার বিকেলে বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে একটি সঠিক কর্মপরিকল্পনা ঠিক করার উদ্দেশ্যে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই নিশ্চিত হতে হবে; কোনো বহিঃশক্তির মাধ্যমে নয়।

ইরাকে মার্কিন সন্ত্রাসী সেনাদের হাতে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর সৌদি আরব ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে তেহরানকে চিঠি দিয়েছে বলে জানান জাওয়াদ জারিফ।তিনি বলেন, সৌদি আরবের ওই প্রস্তাবে তেহরান ইতিবাচক জবাব দেয়ার পর রিয়াদের পক্ষ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।

ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা মনে করে এবং সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়াতে চায় বলে মন্তব্য করেন জারিফ। তিনি বলেন,এ অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য অনেক পথ খোলা রয়েছে কিন্তু সেজন্য আঞ্চলিক দেশগুলোকে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে আসতে হবে।পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়