শিরোনাম
◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির দেয়া নির্দিষ্ট ভূমিকা পালন করে ভালো ফলাফল করতে প্রত্যয়ী মিঠুন

রাকিব উদ্দীন : হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দীর্ঘদিন ধরে টেস্টে পাচ্ছে না কোনো সাফল্য। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হেরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আবারো ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। দলের এমন করুণ অবস্থা থেকে বের হতে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা পালন করার কথা বলেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

বিসিবির দেয়া দিকনির্দেশনা অনুযায়ী প্রত্যেকে তার নির্দিষ্ট ভূমিকা পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন মিঠুন। তিনি বলেন, ‘প্রস্তুতি বলতে আমরা সবাই এই ব্যাপার নিয়ে চিন্তিত। অনেকদিন ধরে টেস্ট ভালো যাচ্ছে না। দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। এটা নিয়ে কিভাবে ফিরে আসা যায় সেটা ভাবছি। এভাবে তো আর চলতে পারে না। এজন্যই আমাদের সবাইকে নির্দিষ্ট ভূমিকা দেয়া হচ্ছে।’
নিজেদের ভূমিকা সফল ভাবে পালন করতে পারলেই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন মিঠুন। ব্যক্তিগত ভাবে সবাই ভালো করলে দলীয় পারফরম্যান্সের উন্নতি হবে বলে মনে করেন মিঠুন। তিনি বলেন, ‘আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেন আমাদের ভূমিকা ঠিক মতো পালন করতে পারি। আমরা সবাই যার যার ভূমিকা পালন করলে দল যে ফলাফল করছে সেটা আরও ভালো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়