শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরি নিয়ে জার্মানির ফ্যাশন শো’তে নেইমার, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পিএসজি

রাকিব উদ্দীন : সম্প্রতি ইনজুরিতে পড়ে লিগ ওয়ানে খেলতে পারছেন না পিএসজি ফরোয়ার্ড নেইমার। তবে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবটির কোচ টমাস টুখেল। নেইমারকে বিশ্রামে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। এমতাবস্থায় জার্মানির এক ফ্যাশ শোয়ে অংশগ্রহণ করে সমালোচনার মুখে পড়ছেন নেইমার।

লিগ ওয়ানে অ্যামিনেসের বিপক্ষে ইনজুরিতে পড়ে ফরাসি কাপ ও লিগ ওয়ানের তিনটি ম্যাচ থেকে চিটকে যান নেইমার। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও অনিশ্চিত বলে জানিয়েছে কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম। এরই মধ্যে জার্মানির এক ফ্যাশন শো শেষে আয়োজিত পার্টিতে রেড কার্পেটে গিয়ে মডেলদের সঙ্গে হাসি-তামাশায় নিমগ্ন ছিলেন নেইমার। তাকে বেশ খুশি খুশি লাগছিল।

তার এমন কর্মকান্ডে ক্লাব মোটেই খুশি হতে পারেনি। কোচ টুখেল আগেই জানিয়েছিলেন, পরের ম্যাচে নেইমারকে পাওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। এখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে ক্লাব, এমনটাই জানিয়েছে একাধিক ফরাসি সংবাদমাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়