শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উহানে শিক্ষার্থীদের আনতে যাওয়া বিমানের পাইলট-ক্রসহ ১৯ জন পরবর্তী সিডিউল অনুযায়ী কাজে যোগ দিবেন

লাইজুল ইসলাম : শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসাইন বলেন, কবে তারা ফ্লাইটের সিডিউল পাবেন তা বলা কঠিন। সিডিউলের ভিত্তিতে পর্যায়ক্রমে সবাই কাজে যোগ দিবেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিমানের ককপিট পাইলট ও ক্রুদের যদি কোয়ারেন্টাইন শেষ হয়ে থাকে তবে অবশ্যই তারা যোগ দেবেন। তবে এখনো তারা নিজ বাসায় আছেন। বিমানের সকল কর্মীদের নিরাপত্তা ও সারির অবস্থা পর্যবেক্ষণ করা হয়। কোনোভাবেই যাতে তারা অসুস্থ না হয় সে দিকেও লক্ষ্য রাখা হয়। তাই পুরোপুরি চেকাপের পরই এরা কাজে যোগ দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বিমানের ককপিট পাইলটরা ভালো আছেন। ক্রুরাও এখনো ভালো আছেন। তারা খুব দ্রুতই কাজে যোগ দিতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে, শিক্ষার্থীদের নিয়ে আসা বিমান দিয়ে ইতোমধ্যে ফ্লাইট পরিচালিত হয়েছে। এ বিষয়ে বিমানের ডিজিএম তাহেরা খন্দকার জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী বিমানটিকে সাফাই করা হয়েছে। এরপর এটি বণিজ্যিক কাজে নেমেছেন।

করোনাভাইরাসের কারণে চীনের উহান থেকে ৩১২ জন শিক্ষার্থীদের দেশে আনতে বিমানের একটি উড়োজাহাজ পাঠায় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়