শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোহাগাড়ায় টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেলো ১২ কিশোর

আব্দুল করিম, লোহাগাড়া প্রতিনিধি: টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় পবিত্র কোরআন, মা'য়েদের জন্য হাড়ি-পাতিল এবং লটারির মাধ্যমে ১২জনকে বাইসাইকেল ও নগদ টাকাসহ ১২৫ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করেছেন এলাকাবাসী।

নিয়মিত নামাজ আদায়ের স্বীকৃতিস্বরূপ প্রত্যেক কিশোরদের এসব নানা পুরস্কার দিয়েছেন তারা।

এমন অভিনব কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ জনকল্যাণ জামে মসজিদ।

শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই এমন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৪ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে তাদের পুরষ্কার গুলো হাতে তুলে দেওয়া হয়। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়