শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছর পর গানে ফিরলেন ইভা রহমান

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর আবারো নতুন গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ইভা রহমান। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় গানটি প্রচারিত হয়। ‘মনের কথা’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন রাজেশ ঘোষ। জাগোনিউজ২৪

বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে গানটির চিত্রায়ন করা হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস দিবস উপলক্ষে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হয় কণ্ঠশিল্পী ইভা রহমানের গাওয়া নতুন গানটি।

‘মনের কথা’ শিরোনামের বিশেষ এই সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হয় ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে। মোট ৬টি গান দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে রয়েছে মনের কথা, মন প্রজাপতি, দিন গভীরে, ঘুম পাহাড়ে, তুমি বৃষ্টি নাকি রোদ্দুর এবং একটি দুটি টুকরো কথা গানগুলো।

গানগুলোর কথা লিখেছেন কবীর বকুল, রবিউল ইসলাম জীবন, শেখ রেজা শানু, স্বপ্নীল এবং সাগর চৌধুরী। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ, বাপ্পা মজুমদার, রাজেশ ঘোষ এবং ইবরার টিপু।

ভালোবাসা দিবস উপলক্ষে গাওয়া নতুন গান এছাড়া অনুষ্ঠানে বাকি গানগুলো শিল্পীর বিভিন্ন সময়ে প্রকাশিত অ্যালবামগুলো থেকে নেয়া হয়েছে। গানগুলো চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়