শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমাদের অনেক দূর যেতে হবে, আকবদের উদ্দেশ্যে বললেন ডোমিঙ্গো

শিউলী আক্তার : বাংলাদেশ এখন বিশ্বচ্যাম্পিয়ন। জুনিয়রদের টাইগারদের হাত ধরে প্রথমবারের মতো যুব বিশ্ব চ্যাস্পিয়ন বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলটির বেশ কয়েকজন ক্রিকেটারকে সম্ভাবনাময় ভাবলেও বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন তাদের অনেকদূর যেতে হবে।
দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে আকবর আলী, মাহমুদুল হাসান জয়দের। তাই তাদের সঠিক পরিচর্যার আহ্বান জানিয়েছেন ডোমিঙ্গো। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

বাংলাদেশের যুবাদের সাফল্যে গর্বিত জাতীয় দলের এই কোচ। এ প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, ‘অসাধারণ অর্জন। আমি টিমের সাফল্যে গর্বিত। কোচরা পরিশ্রম করেছে আর ছেলেরা যা করে তাতো বিশাল ব্যাপার।’

ডোমিঙ্গো বাংলাদেশ যুব দলের ক্রিকেটারদের মনে করিয়ে দিয়েছেন, তাদের লড়াই কেবল শুরু হয়েছে। এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে তাদের। আর যুব ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটাও মনে রাখার কথা বলেছেন তিনি।

ডোমিঙ্গোর ভাষ্যমতে, ‘অনুর্ধ-১৯ এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বিশাল ফারাক। তাদের অনেক দূর যেতে হবে। তবে যুবাদের নিয়ে ভাবতে হবে। দুই বছর ভালো ভাবে কাজ করতে হবে। ঘরোয়া ক্রিকেটে তাদের অনেক ভালো করতে হবে।’

এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়