শিরোনাম
◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছে ইসরাইলের একটি প্রতিনিধি দল

ইয়াসিন আরাফাত : ইসরাইলের ইংরেজি ভাষার সংবাদপত্র জেরুজালেম পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘কনফারেন্স অফ প্রেসিডেন্টস’ নামে আমেরিকার একটি প্রভাবশালী ইহুদি সংস্থার সদস্যরা সৌদি আরব সফর করেন। ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরুর পর থেকে এই প্রথম এ ধরনের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেল। ধারণা করা হচ্ছে এ সফর গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উষ্ণতর করার যে চেষ্টা চলছে তারই অংশ।

জিউশ টেলিগ্রাফিক এজেন্সি বলেছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইহুদি প্রতিনিধিদলটি সৌদি আরব সফর করে। এ সময় ওয়ার্ল্ড মুসলিম লীগের মহাসচিব শেখ মুহাম্মাদ বিন আব্দুল কারিম বিন আবদুল আজিজ আলে ঈসা-সহ সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে করিম বিন আলে ঈসার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব বৈঠকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়