শিরোনাম
◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ভালোবাসা দিবসে পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ভালোবাসা দিবসে ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ওয়ান ফর এনাদারের । শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ফর এনাদারের আয়োজনে শহরের ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন ৮০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি। এছাড়াও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ফর এনাদারের সভাপতি তানভীর হাসান রিদয়, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ফর এনাদারের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাসহুরা বেগম হুরা। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ