শিরোনাম
◈ ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশায় ভুগছেন ফুটবল কিংবদন্তী পেলে, ছেলের এমন দাবির পর বললেন, ৭৯ বছরেও দিব্যি ভালো আছি

সাইফুর রহমান : কিছুদিন আগে তার ছেলে এডিনহো মন্তব্য করেছিলেন, বার্ধক্যের কারণে তিনি ঘর থেকে বের না হয়ে বরং নিভৃতে থাকতেই স্বাচ্ছন্দ বোধ করছেন। এমন ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে বাইরে বেরোতে রীতিমতো অস্বস্তিও বোধ করছেন ব্রাজিলের তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য পেলে।

তার ছেলের দাবি, কোমরে সমস্যা থাকায় হাঁটার জন্য ফ্রেম ব্যবহার করতে হয়, আর এনিয়েই মূলত তিনি বিব্রত। ইয়ন, বিবিসি, দি গার্ডিয়ান
এর জবাবে বৃহস্পতিবার ব্রাজিলীয় স্পোর্টস ওয়েবসাইটে দেয়া এক স্বাক্ষাৎকারে পেলে বলেন, এ ধরণের স্বাস্থ্য সমস্যা আমার বয়সী মানুষের জন্য খুবই স্বাভাবিক। তিনি বলেন, ‘আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ ভালোভাবে জীবনযাপনের চেষ্টা করছি আমি। ’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি যা করছি তা দৃঢ়সঙ্কল্প ও আত্মবিশ্বাস নিয়েই করছি। আমার ব্যস্ত সূচীতে থাকা নিয়মিত দায়িত্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি না।’ এছাড়া স্পন্সরদের জন্য কাজ করা ও ফটোশুটের বাইরেও নিজের ফুটবল জীবন নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রে এক ব্রিটিশ পরিচালককে সাহায্য করছেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ