শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ারান্টাইন শর্ত ভঙ্গ করায় উত্তর কোরিয়ায় কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

মশিউর অর্ণব: বিনা অনুমতিতে কোয়ারেন্টাইনের আওতাধীন এলাকা থেকে বেরিয়ে গণশৌচাগারে যাওয়ার অপরাধে উত্তর কোরিয়ার বাণিজ্য দপ্তরের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। চীন ভ্রমণের পর করোনোভাইরাসে আক্রান্ত সন্দেহে সম্প্রতি তাকে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা হয়েছিল। দ্যা সান

গণশৌচাগারে থেকে বের হবার পর পর প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। তার কিছুক্ষণ পরেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় গুলি করে হত্যা করা হয় ওই সরকারি কর্মকর্তাকে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোর দাবি, গণশৌচাগার ব্যবহারের মাধ্যমে ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বিবেচনা করেই এই সর্বোচ্চ শাস্তি কার্যকর করেছে উত্তর কোরিয়ার প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর আগাম সতর্কতা হিসেবে উত্তর কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত করোনভাইরাসে আক্রান্তের কোনো ঘটনা নিশ্চিত করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়