শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের রাজবাড়ী জেলা ও জেলার অধীন ইউনিটসমূহকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শৃঙ্খলিত গণতন্ত্রের অবমুক্তির চলমান আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করার অভিপ্রায়ে আগামী ১৫ দিনের মধ্যে (২৯ ফেব্রুয়ারি) তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জেলার নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

এ সময়ে জেলার ইউনিটসমূহকে কোনো সাংগঠনিক প্রয়োজনে বিভাগীয় টিমের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাথে যোগাযোগের নির্দেশ দেয়া হলো। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্য সভায় (গতকাল ১৩ই ফেব্রæয়ারি অনুষ্ঠিত) এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়