শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় পুলিশ হেফাজতে ৫ জন

নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন এমন গুজব ছড়ানোর অভিযোগে ৫জনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। বিডিমর্নিং

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে করনোভাইরাস নিয়ে এই গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৫জনকে হেফাজতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এম এ হাসনাত জামিল (ফেসবুক আইডি) এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন এমন কোনো বিশ্বাসযোগ্য খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবেই এ ভাইরাসের সংক্রমণ বা বিস্তার রোধে কাজ করছে।

অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। অনুলিখন : হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়