শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের ফয়সালাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোন দিবস

সিরাজুল ইসলাম : উপাচার্য জাফর ইকবাল এ ঘোষণা দিয়েছেন। এদিন নারী শিক্ষার্থীদের হিজাব বা আবায়া উপহার দেয়া যাবে। তিনি দাবি করেছেন- এ উদ্যোগ পাকিস্তানের সংস্কৃতি ও ইসলামের রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডন

১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে ‘ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস পালন করা হয়। দিনটিতে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও উপহার দেয়া হয়ে থাকে।
উপাচার্য বলেন, বোন দিবস উদযাপনটির সফলতার বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে অনেক মুসলমান ভ্যালেন্টাইন’স ডে কে হুমকি মনে করেন। যেখানে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে সেটিকে সুযোগে বদলে দেয়া। আমাদের কাছে নারীর মর্যাদা অনেক। এখন নারীদের ক্ষমতায়নে পশ্চিমাদের চিন্তাধারাকে ঊর্ধ্বে তুলে ধরা হচ্ছে। কিন্তু লিঙ্গ ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে বিভাজন সবচেয়ে ভালোভাবে রয়েছে আমাদের ধর্ম ও সংস্কৃতি।

পাকিস্তানে ভ্যালেন্টাইন’স ডে একটি বিতর্কিত বিষয়। কিছু মানুষ দিবসটি পালন করলেও বেশিরভাগই দিনটি পালনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। ২০১৭ সালে উন্মুক্ত স্থান ও সরকারি অফিসে দিবসটি উদযাপন নিষিদ্ধ করে আদেশ জারি করে ইসলামাবাদ হাইকোর্ট। ওই বছর ১৩ ফেব্রুয়ারি আদালতের এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

  • সর্বশেষ