শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া প্রশ্নপ্রত্র ফাঁসসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতানো চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব

সুজন কৈরী : রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় বুধবার অভিযান চালিয়ে চক্রের ওই ৮ জনকে আটক করে র‌্যাব-৪। আটককৃতরা হলেন- নাসির বিল্লাহ (২৪), জুবায়ের (২৫), মো. জাহিদ (২৩), মো. সেলিম হোসেন (২৮), মো. সেলিম উদ্দিন (২৫), মো. ফিরোজ (৩৯), মো. শাহজাহান (২৫) ও মো. আসাদ সিকদার (৫৫)। অভিযানকালে চক্রের ৮ থেকে ১০ জন কৌশলে পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ভুয়া চাকরি দেয়ার বিভিন্ন নথি ও সরঞ্জামাদি এবং ভুয়া প্রশ্নপত্র ফাঁসের একাধিক স্ক্রীনশর্ট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম তদারকীর পর ভুয়া প্রশ্নপত্র দিয়ে অর্থ আত্মসাতকারী চক্রটিকে সনাক্ত করা হয়। তাদের কাঝ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নটি জানতে পারে, এই চক্রটি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলো। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের প্রতারনামূলক কার্যক্রমের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে কোমলমতি পরিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বিনিময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা প্রশ্নের আশায় বসে থেকে পড়া লেখা না করে প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়। এই বিষয়ে সকল অভিভাবকদের সচেতনতামূলক উদ্যোগ দরকার।

আটক জুবায়ের জানিয়েছে, চক্রের সদস্যরা গ্রামের মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের টার্গেট করে এবং তাদের চাকরি দেয়ার কথা বলে প্রায় শতাধিক চাকরি প্রত্যাশিদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করেছে।

  • সর্বশেষ