শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সাওদা (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া ও সাওদা সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

দলদলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন খান জানান, সাদিয়া ও সাওদার বাবা শাহাদৎ হোসেনের বাড়ি উপজেলার ধরণিবাড়ি ইউনিয়নে। চাকরির সুবাদে বাবা-মা ঢাকায় অবস্থান করায় দুই বোন সরদারপাড়া গ্রামে নানির বাড়িতে থেকে লেখাপড়া করতো।

তিনি আরও জানান, দুপুরে দুই বোন সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত অবস্থায় পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়