শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফ-বিজিবির সম্পর্ক অত্যন্ত ভালো, বললেন ভারতীয় হাইকমিশনার

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছেন। আগামী বছরের মধ্যেই আখাউড়া- আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষ হলো। আমরা নিয়মিত এটি তদারকি করছি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে রীভা গাঙ্গুলি দাস আরও বলেন, বিএসএফ-বিজিবির অত্যন্ত ভালো সম্পর্ক। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে এগুলো, বছরে দুইবার তাদের বৈঠক হয়।

ডিসেম্বরেও বিজিবির ডিজি (মহাপরিচালক) গিয়েছিলেন। এটি সমন্বয়ে তাদের একটি প্রক্রিয়া রয়েছে। এ সময় হাইকমিশনারের ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। আগামী বছরের জুন মাসে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়