শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০’র মাঝামাঝি জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ইয়াসিন আরাফাত : বুধবার ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি এ কথা জানিয়েছেন।তিনি জানান, জাফার-২ স্যাটেলাইটের নকশা, নির্মাণ এবং পরীক্ষা এরইমধ্যে শেষ হয়েছে এবং জাফার-১ স্যাটেলাইটের মতোই এর ক্ষমতা তবে জাফার-২ স্যাটেলাইটের ক্যামেরার রেজুলেশন অনেক বেশি।

ইরানি মন্ত্রী জানান, আগামী মে অথবা জুন মাসে সিমোর্গ রকেটে করে জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। জাহরোমি বলেন, জাফার-ওয়ান স্যাটেলাইটের চেয়ে জাফার-২ স্যাটেলাইট আরো উন্নতমানের। গত রোববার জাফার-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কিন্তু সেটি কক্ষপথে স্থাপিত হতে ব্যর্থ হয়েছে।

জাহরোমি জানান, জাফার-১ স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে না পারলেও এর উৎক্ষেপণ ৯৫ ভাগ সফল হয়েছে।

 

  • সর্বশেষ