শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখী হতে টাকা নয় প্রয়োজন শরীরচর্চা জানালেন বিজ্ঞানীরা

ডেইল বাংলাদেশ : কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর তাইতো স্বাস্থ্য ভালো রাখতে শরীরচর্চার বিকল্প নেই। সব রোগই প্রতিরোধ করতে পারে নিয়মিত শরীরচর্চার অভ্যাস। যারাই এই অভ্যাস গড়েছেন কঠিন রোগসহ বার্ধক্য যেন তাকে ছুঁতেই পারে না। এমনকি মানসিকভাবেও সুস্থ রাখতে পারে শরীরচর্চা।

এমনই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রায় ১২ লাখ মার্কিন নাগরিকের শারীরিক ও মানসিক আচরণের ওপর করা এই গবেষণায় এমনই তথ্য মিলেছে।

এসব নাগরিকরা অর্থ উপার্জনের চেয়ে শারীরিক কসরতের দিকেই মনোযোগ দিয়েছেন। জনপ্রিয় জার্নাল দ্য ল্যান্সেটে গবেষণার এই প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদন অনুসারে, অংশগ্রহণকারীদের মধ্যে যারা নিয়মিত শরীরচর্চা করেছেন তারা বছরে অসুস্থ হয়েছেন ১৮ দিন। আর যারা অনিয়মিত শরীরচর্চা করেছেন তারা অসুস্থ হয়েছেন গড়ে ৩৫ দিন।

গবেষণায় আরো জানা যায়, বছরে যারা ২১ লাখ টাকাও উপার্জন করেন তাদের চেয়ে সুখী শরীরচর্চা করা ব্যক্তিরা। তবে অতিরিক্ত শরীরচর্চা করতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, নিয়মিত ৩০ থেকে ৬০ মিনিট নাগাদ শারীরচর্চা স্বাস্থ্যের জন্য ভালো। অনুলিখন: মুসবা তিন্নি, সম্পাদনা সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়