শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে কলেজছাত্র হত্যার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তি

অলক কুমার, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে কলেজ ছাত্র তানভীর মাহতাব ওরফে ইশরাককে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি সোহানুর রহমান ওরফে সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

এর আগে গ্রেপ্তারকৃত আরো দুই আসামি সিহাব ও সাব্বিরকে তিনদিনের রিমান্ড শেষে সোমবার আদালতে তোলা হয়। পরে তিনজনকেই টাঙ্গাইল জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহমেদ জানান, এই মামলার প্রধান আসামি সোহানুর রহমান ওরফে সোহান সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম এই জবানবন্দী রেকর্ড করেন। পরে সোহান এবং অপর দুই আসামি সিহাব ও সাব্বিরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, এই মামলার প্রধান আসামি সোহানকে রোববার ভোরে বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে সোহান সেখানে আত্মগোপনে ছিলো।

সোহান টাঙ্গাইল জেলার আশেকপুরের আলমগীর হোসেনের ছেলে। তাকে শনাক্ত করা হয় ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে।
এর আগে গত বুধবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ইশরাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ