শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাবি ছাত্রলীগকর্মী রিমান্ডে

রাশেদ রাজন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার মামলায় মাহফুজুর রহমান নামে ওই ছাত্রকে সোমবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

মাহফুজুর রহমান সারদ রাবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রাবি শাখা ছাত্রলীগের কর্মী।

গ্রেফতার হওয়া অন্য ৪জন হচ্ছে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রাফসান, নগরীর কাজলা এলাকার প্লাবন তালুকদার, জীবন ও জয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৭ জানুয়ারি ভুক্তভোগী রাবির ছাত্রী তার বাবা-মাসহ থানায় এসে ৬ জনকে আসামি করে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার দায়েরের পরপরই অভিযান চালিয়ে মূল আসামি মাহফুজুর রহমান সারদ, তার সহযোগী প্লাবন তালুকদার ও রাফসানকে গ্রেফতার করা হয়। সেসময় তাদের কাছ থেকে ধর্ষণের ছবি ধারণ করা মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

ওসি আরও বলেন, রোববার (৯ ফেব্রুয়ারি) জীবন ও জয় নামে অপর দুই আসামিকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হলে মূল আসামি মাহফুজুর রহমানের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে রাবির ওই ছাত্রীকে ক্যাম্পাস সংলগ্ন কাজলা সাকোপাড়া এলাকায় মাহফুজুর তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পূর্ব পরিকল্পিতভাবে তার ৫ সহযোগীকে দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে।

পরে ওই ছাত্রী বিষয়টি সম্মানের ভয়ে চেপে গেলেও ধারণকৃত ভিডিও দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা মামলা করার সিদ্ধান্ত নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়