শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে পুকুর পাড় থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার সকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুর পাড় থেকে এক ইউপি সদস্যের (মেম্বার) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের।

নিহত অরুন দাশ (৬৫) উপজেলার পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার শ্বশুরবাড়ির পাশে কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান অরুন দাশ। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সঙ্গে মোবাইলে কথা হয় তার। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না।

মঙ্গলবার হাওরে কাজ করতে যাওয়ার সময় ভাগনে জগদীশ দাশ পুকুর পাড়ে মামার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সঙ্গে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহতের ভাতিজা অচিন্ত দাশ বলেন, সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন চাচা অরুন দাশ। কবিরপুর গ্রামে শ্বশুরবাড়িতে একটি ধর্মীয় উৎসবে যান তিনি। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সঙ্গে মোবাইলে কথা হয় তার। এরপর আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিলো না। সকালে পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মনাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ