শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের সেন্ট মার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ১৫ রোহিঙ্গা নারী শিশুর লাশ উদ্ধার, জীবিত উদ্ধার ৭৩

সিরাজুল ইসলাম: দ্বীপের পশ্চিমে আট কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মঙ্গলবার সকাল ৭টার দিকে ট্রলারটি ডুবে যায়।

কোস্টগার্ডের মুখপাত্র সহকারী পরিচালক লে. কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, নিহতদের ১২ জন নারী এবং তিনটি শিশু। জীবিত উদ্ধারদের মধ্যে ২৪ জন পুরুষ, ৪৬ জন নারী ও তিনটি শিশু। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

সেন্ট মার্টিন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট নাইম উল হক বলেন, সোমবার রাতে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। সাগরে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে তারা রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে বের হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।

কোস্টগার্ডের তিনটি দল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেন্ট মার্টিন বোট মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে অংশ নেয়।

ট্রলার ডুবির খবরটি প্রথমে দেন জেলেরা। এরপর বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান শুরু করে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ট্রলারটিতে ১৩০ জন যাত্রী ছিলেন। ৪০ জন নিখোঁজ রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

স্থানীয়রা জানিয়েছেন, লাশগুলো উদ্ধার করে তীরে নিয়ে এলো হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়।

  • সর্বশেষ