শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে স্বপ্নপূরণ হয়েছে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচেরও

 

আক্তারুজ্জামান : ২] গত দুই বছর ধরে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ যুব দল। তার প্রমাণ মিলেছে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতা। জুনিয়র টাইগারদের এমন অসাধারণ পারফরমেন্সের কৃতিত্ব পান স্ট্রেন্থ ও কন্ডিশনিং রিচার্ড স্টনিয়ারও। আকবর আলীদের বিশ্বকাপ জয়ের পর আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, শিষ্যদের এতো বড় অর্জনে তারও স্বপ্নপূরণ হয়েছে।

৩] বাংলাদেশের যুবাদের সাথে দায়িত্ব পালনের সময়টাকে স্টনিয়ারের কাছে জীবনের সেরা সময় মনে হচ্ছে। তিনি বলেন, ‘সম্ভবত এটা আমার জীবনের সেরা বারোটি মাস। মাঠ ও মাঠের বাইরে ছেলেরা দুর্দান্ত। তারা অনেক শ্রদ্ধাশীল। আমরা দারুণ একটি পরিবারে পরিণত হয়েছি। ইংল্যান্ড থেকে এসে আমি ভাবতে পারিনি এমন কিছু পাবো। আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।’

৪] আকবর-ইমনদের মতো স্টনিয়ারের স্বপ্নও তবে সত্যি হয়েছে বিশ্বকাপ জয়ে! তবে খেলোয়াড়দের কৃতিত্ব দিতে কোনো কার্পণ্য নেই তার। স্টনিয়ার বলেন, ‘তবে এটা শুধু ছেলেদের কারণেই হয়েছে। এখন তাদের উপভোগের সময়। গত ১২ মাস ধরে তারা যে কঠোর শ্রম করেছে, এটা তাদের প্রাপ্য ছিলো। এই বিশ্বকাপের প্রতিটি অংশ তাদের প্রাপ্য ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়